Bengal and District Special News

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ, মহাকরণ অভিযান পড়ুয়াদের

0
(0)

খবর লাইভ: আনিস খান খুনের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে আনিসের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা – সকলেই প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। ছাত্রনেতার হত্যাকাণ্ডে জড়িতদের যথাযথ শাস্তি চাই, এই দাবিতে সরব তাঁরা সকলে। রবিবারই আনিসের হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বামপন্থী ছাত্র সংগঠন SFI।

২২ ফেব্রুয়ারি মহাকরণ অভিযানে নামছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র ছিলেন আনিস। ছিলেন সেখানকার অন্যতম প্রতিবাদী মুখ। CAA-NRC’র বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলন সংগঠিত করেছিলেন আনিস খান। সোশ্য়াল মিডিয়ায় তাঁকে নিয়ে হাজার হাজার পোস্ট তৈরি হচ্ছে।

শনিবার সন্ধ্যায় আনিস হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। পার্কসার্কাস সেভেন পয়েন্টের কাছে মানববন্ধন করে রাস্তা অবরোধ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *