Bengal and District Special News Sports

নতুন নায়কের অভিষেক; শাহবাজ, অভিমন্যুদের দাপটে জয় দিয়ে শুরু বাংলার রণজি অভিযান

0
(0)

খবর লাইভ: জয় দিয়ে রণজি অভিযান শুরু করল বাংলা। প্রথম ইনিংসে বিপর্যয়ের পর চতুর্থ ইনিংসে দুরন্ত লড়াই করে বরোদা ৪ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণরা। ৩৪৯ রান তাড়া করে ম্যাচ জিতে নিল বাংলা।

কটকে প্রথম দিন বাংলার বোলারদের দাপট ছিল। ঈশান পোড়েল, মুকেশ কুমারদের সামনে দাঁড়াতেই পারেনি বরোদা। ১৮১ রানে শেষ হয়ে যায় তারা। কিন্তু ব্যাট করতে নেমে হতাশ করেন মনোজ তিওয়ারিরা। হুড়মুড় করে ভেঙে পরে বাংলার ব্যাটিং। শেষ হয়ে যায় মাত্র ৮৮ রানে। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেই ব্যর্থতা মুছে ফেললেন শাহবাজরা।

দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলে বাংলার সামনে ৩৪৯ রানের লক্ষ্য রাখে বরোদা। চতুর্থ ইনিংসে সেই রান তোলা যে কোনও পরিস্থিতিতেই কঠিন ছিল। কিন্তু অধিনায়ক অভিমন্যু শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলতে শুরু করেন। ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গী হন অনুষ্টুপ মজুমদার। ৩৩ রান করেন তিনি। এরপর শেষ বেলায় শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল দলকে জয়ের পথ দেখান। শাহবাজ অপরাজিত থাকেন ৭১ রানে আর অভিষেক অপরাজিত থাকেন ৫৩ রানে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *