খবর লাইভ: এ বারও জয় পেয়েছেন বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। জিতেই সব্যসাচী দত্তের মতো তিনিও যান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সব্যসাচীর পর কৃষ্ণাও দলনেত্রীর সঙ্গে দেখা করায় বিধাননগরের মেয়র পদ নিয়ে জল্পনা আরও জোরালো হল।
কালীঘাটে মমতার বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণা বলেন, “আজ মানুষকে ধন্যবাদ জানানোর দিন। মানুষ যাকে জেতায়, সেই শেষ কথা বলে।”
বিধাননগরে ২৯ নম্বর ওয়ার্ড থেকে লড়ে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন কৃষ্ণা। ৩১ নম্বর ওয়ার্ডে জিতেছেন আর এক প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। জয়ের পর এ দিন দু’জনেই আলাদা আলাদা ভাবে মমতার কালীঘাটের বাড়িতে এসে দেখে করেন।
২৯ নম্বর ওয়ার্ডে জয়ী প্রার্থী হিসেবে কৃষ্ণা চক্রবর্তীর নাম ঘোষণার পরেই সল্টলেক থেকে কালীঘাটের পথে রওনা দেন প্রাক্তন মেয়র। ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে দলনেত্রীর সঙ্গে দেখা করেন তিনি। আশির্বাদ নেন মমতার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…