খবর লাইভ: পুরভোটে ৪ হাজারের বেশি ভোটে জিতেছেন সব্যসাচী দত্ত। আর এই জয়লাভের পরই সোজা কালীঘাটে যান তৃণমূল নেতা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিধাননগরের প্রাক্তন মেয়র।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা নিয়ে সব্যসাচী বলেন, “জয়ের পর দিদির আশীর্বাদ নিতে গিয়েছিলাম। দিদি আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, আজ ভ্যালেন্টাইন্স ডে-তে ও তোমাকে কী দিয়েছে? স্ত্রী দিদিকে জানান, আমি কিছুই দিইনি তাঁকে। তখন লতাদি-কে বলে একটি শাড়ি আনিয়ে স্ত্রীকে দিয়েছেন। আমাকে অভিনন্দন জানিয়েছেন।”
সেখান থেকে ফিরহাদ হাকিমের বাড়িতেও যান সব্যসাচী। এরপর অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। অভিষেকের সঙ্গে সস্ত্রীক সব্যসাচীকে ভিকট্রি সাইন দেখিয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…