খবর লাইভ: চার পুরনিগমে তৃণমূলের জয়ের দিন হাজরায় বিক্ষোভের মুখে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই টুইট করেন বিজেপি নেতা, ‘আশুতোষ কলেজ মোড়ে আমাকে শারীরিক হেনস্থা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা’।
শুভেন্দু টুইট করেন, “পুলওয়ামা দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে অরাজনৈতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আশুতোষ কলেজ মোড়ে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে শারীরিক হেনস্থা করেছে। আশুতোষ কলেজ মোড় মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, ভবানীপুর থানা এলাকায়।”
সোমবার আশুতোষ কলেজ লাগোয়া বসন্ত বোস রোডে পুলওয়ামা দিবস উপলক্ষে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারী আসার আগেই হাজির ছিল আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য। শুভেন্দু আসতেই তাঁরা বিক্ষোভ শুরু করেন। সেখানেই শুভেন্দুকে কটূক্তি করা হয় বলে অভিযোগ।
এদিকে বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। জোর করে সরিয়ে দেন। সেই জন্যই তাঁরা এই কাজ করেছেন। শুভেন্দু আসতেই সেখানে গানের তালে তালে তাঁরা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। কিছুটা ধস্তাধস্তিও হয়। অনুষ্ঠানে মাল্যদান করার পরেই বেরিয়ে যান শুভেন্দু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…