খবর লাইভ: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। প্রায় ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে রাজ্যে। সোমবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খুলবে ১৬ ফেব্রুয়ারি থেকে।
বুধবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু, তার নির্দেশিকা দেবে স্বাস্থ্য দফতর।




