Categories: National

মোদির চোখের জলে দেশবাসীর প্রাণ বাঁচবে না, দরকার অক্সিজেনের, তোপ রাহুলের (পেট্রোল-ডিজেলের টাকায় করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি)

খবর লাইভ : দেশে করোনার বাড়বাড়ন্ত সামাল দিতে ব্যর্থ মোদি সরকার। এমন অভিযোগ শুধু বিরোধী দলগুলিই নয়, মোদির বিরুদ্ধে সরব হয়েছে একাধিক বিদেশি ম্যাগাজিনও। ফের একবার এই ইস্যুতে সরব রাহুল গান্ধি। কেন্দ্রকে একহাত নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদির চোখের জল ভারতবাসীদের করোনার হাত থেকে বাঁচাতে পারবে না। করোনার হাত থেকে বাঁচতে লাগবে অক্সিজেন। সরকারের সেটা ব্যবস্থা করা উচিত। করোনায় যারা মারা গিয়েছে তাঁদের পরিবারের চোখের জল মোছা যেত যদি পর্যাপ্ত অক্সিজেন থাকত। ৯০ শতাংশ মানুষ বেঁচে যেত। কিন্তু কেন্দ্র ব্যাপারটা নিয়ে ভাবে নি। কারণ ওরা তখন বাংলার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল।’ এদিন করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রতি সমালোচনা ছুঁড়ে দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেন।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি এদিন আরও বলেন, ‘আমি আশা করব কেন্দ্র এবার তৃতীয় ঢেউ নিয়ে আগেভাগেই চিন্তাভাবনা করবে। দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে যা ভুল হয়েছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে। করোনার তৃতীয় ধাক্কায় দেশ তছনছ হয়ে যেতে পারে। আমরা এই শ্বেতপত্র প্রকাশ করেছি শুধুমাত্র সরকারের ভুল নীতিগুলো শোধরানোর জন্য।’ তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি প্রসঙ্গে রাহুলের বক্তব্য, হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে হবে, অক্সিজেন মজুত রাখতে হবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত ওষুধ যাতে পাওয়া যায়, সে দিকেও নজর দিতে হবে। প্রথমেই আমাদের জোর দিতে হবে টিকাকরণে। ১০০ শতাংশ টিকাকরণ করলেই করোনা আটকানো যাবে।
সম্প্রতি সুপ্রিমকোর্টকে কেন্দ্র জানিয়েছে, করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তেরও প্রতিবাদ করেছেন সনিয়া তনয়। পাশাপাশি তাঁর বক্তব্য, কেন্দ্র পেট্রল-ডিজেল থেকে চার লক্ষ কোটি টাকা কর পাচ্ছে। তাহলে করোনায় মৃতদের ক্ষতিপূরণের জন্য আলাদা তহবিল হবে না কেন? প্রাক্তন কংগ্রেস সভাপতির প্রশ্ন, সরকার পেট্রল-ডিজেল থেকে যে ৪ লক্ষ কোটি টাকা কর তুলেছে, সেটা যাদের পরিবারের মানুষ মারা গেছেন, তাঁদের পকেট থেকেও গিয়েছে। রোজ সাধারণ মানুষের পকেট থেকে টাকা নেওয়া হচ্ছে। তাহলে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago