Categories: National

তৃতীয় ফ্রন্ট কিংবা চতুর্থ যাই গড়া হোক না কেন বিজেপিকে হারানো সম্ভব নয়,মত পিকের

খবর লাইভ : ২০২৪ বিজেপিকে হারাতে মরিয়া বিরোধী শিবির। তৃতীয় ফ্রন্টে যখন আশার আলো দেখছেন বিরোধীরা, তখন অন্য কথা শোনালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। পিকের মতে, এই তৃতীয় ফ্রন্ট কিংবা চতুর্থ যাই গড়া হোক না কেন এই মুহূর্তে বিজেপিকে হারানো কঠিন। কারণ তিনি বারবার বলে এসেছেন প্রধানমন্ত্রী মুখ হিসেবে নরেন্দ্র মোদি জনপ্রিয়। হিন্দি ভাষীদের মধ্যে, কোনও জায়গায় আদিবাসী, মতুয়া ও রাজবংশী ও কামতাপুরি এমনকি গুজরাতি ও কাশ্মীরি পন্ডিতদের মধ্যে মোদির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই তুলনায় বিরোধীদের মধ্যে জাতীয় স্তরে প্রধানমন্ত্রী হিসেবে কেউ মোদির সমান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা রাহুল, সকলেই একটা জায়গা অবধি জনপ্রিয়। কিন্তু তাদের সকলকেই ছাপিয়ে এখনও জনপ্রিয় মোদি। তাই এই ধরনের সেকেলে ফ্রন্ট গড়ে আখেরে লাভ হবে বিজেপির, মত ভোটকুশলী পিকের।

কয়েকদিন ধরেই এনসিপি নেতা শরদ পাওয়ার-এর বাড়িতে পিকের বৈঠক নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়। কংগ্রেস বাদে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জোটের পরিকল্পনা করে লোকসভার ঘুঁটি সাজাচ্ছেন পিকে। সেই জল্পনায় জল ঢেলে তিনি জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি না, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি-কে সফল চ্যালেঞ্জ ছুড়তে পারবে কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট। আমিও এই রকম কোনও কিছুর সঙ্গে যুক্ত নই।’ প্রশান্তের এই মন্তব্যে জল্পনা বেড়েছে আরও। বিজেপি বিরুদ্ধে আগামী লোকসভাতেও কোনও মুখ না এলে তাহলে বিপাকে পড়তে পারে আঞ্চলিক দলগুলি।

পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জয়ের পর সকলের ধারণা ছিল পিকে হয়ত ২০২৪-এর জন্য সমস্ত বিরোধী দলগুলিকে নিয়ে ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন। কিন্তু সেই জল্পনা। তিনি জানিয়েছেন, কেবল পাওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে ভবিষ্যতে ইচ্ছা হলে এনসিপির হয়ে কাজও করার ইঙ্গিত দিয়েছে প্রশান্ত কিশোর। যদিও সেই বৈঠকে কিছুই যায় আসবে না বিজেপির। এমনই মত কিশোরের। কদিন ধরেই নানা জল্পনা হয়েছে, ভোটকুশলী পিকে নাকি তৃতীয় ফ্রন্ট গড়ার কারিগর, কংগ্রেস বাদে দল গড়ছেন। তা কোনওটাই সত্যি নয় পিকের বক্তব্যে সেটা স্পষ্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago