খবর লাইভ : আবার আলোচনায় কাশ্মীর। উচ্চ পর্যায়ের বৈঠক, উপত্যকায় সেনা বাড়ানোসহ নানা পদক্ষেপ দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার৷ ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেবার আগে এমনই পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ তবে এবার মোদির ডাকা সর্বদলীয় বৈঠক অন্য মাত্রা এনেছে এই গুঞ্জনে৷ আগামী ২৪ জুন নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে মোদি সরকার। জম্মু-কাশ্মীরের পুনর্গঠনের পর প্রথমবার এ ধরনের কোনও রাজনৈতিক বৈঠক হতে চলেছে। মূলত উপত্যকার বিধানসভাভিত্তিক এলাকা পুনর্গঠন নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ২৪ জুনের সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য জম্মু-কাশ্মীরের ১৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হবে এই বৈঠক। সেখানেই জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা৷ জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি ছাড়াও বর্ষীয়ান কংগ্রেস নেতা গোলাম নবি আজাদকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…