খবর লাইভ : কুম্ভমেলার সময় ভুল কোভিড রিপোর্ট। সেই অভিযোগ উঠতেই সংঘাত শুরু উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং ওই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের মধ্যে। প্রাক্তন প্রশাসনিক প্রধানের অভিযোগ, এই ঘটনা একটি গুরুতর অপরাধ। পাল্টা জবাব দিয়েছেন তিরথ সিং রাওয়াত। মার্চ মাসে ক্ষমতায় এসেছেন তিনি। এই ঘটনাটি পুরোনো। অর্থাৎ পরোক্ষে ত্রিবেন্দ্রর ঘাড়ে দোষ চাপিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী।
কুম্ভমেলার সময় ভুয়ো কোভিড পরীক্ষা করার অভিযোগ ওঠে। বেসরকারি পরীক্ষাগারগুলির বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় উত্তরাখণ্ড সরকার। এরপরই ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, ভুয়ো কোভিড পরীক্ষার রিপোর্ট অত্যন্ত গুরুতর অপরাধ। এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া উচিত। নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। এরপরই বর্তমান মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘আমি মার্চে মুখ্যমন্ত্রী হয়েছি। এই ঘটনাটি পুরোনো। আমরা যখন এই ঘটনার কথা জানতে পারি তখন সঙ্গে সঙ্গে এর প্রেক্ষিতে তদন্ত শুরু করি। যারা দোষী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’
১ থেকে ৩০ এপ্রিল হরিদ্বারে অনুষ্ঠিত হয় কুম্ভমেলা। ৯টি এজেন্সি ও ২২টি বেসরকারি ল্যাব প্রায় ৪ লক্ষ করোনা পরীক্ষা করায়। রাজ্য স্বাস্থ্য দফতরও সরকারি ল্যাবে নিজেরা পরীক্ষা করে। তাতে ধরা পড়ে প্রায় এক লক্ষ টেস্টের রিপোর্টের ক্ষেত্রে জালিয়াতি করেছে বেসরকারি এজেন্সি। তদন্তে উঠে আসে অধিকাংশ ঠিকানা, ফোন নম্বরই ভুয়ো।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…