Categories: NationalSpecial News

জাল বিস্তার করছে ব্ল্যাক ফাঙ্গাস, বাদ গেল ৩ খুদের চোখ

খবর লাইভ : করোনা ভাইরাস সংকটের মাঝেই দেশের বিভিন্ন জায়গায় ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বিস্তার করছে দ্রুতগতিতে। চিকিৎসকদের মতে, শিশুদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ উদ্বেগজনক আকার ধারণ করছে। এই সংক্রমণের জেরে মুম্বইয়ে তিন শিশুর চোখ বাদ দেওয়া হল। সাধারণত ডায়াবেটিসের মত কোমর্বিডিটিসহ করোনায় আক্রান্ত রোগীদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। তবে বর্তমানে শিশুদের মধ্যেও এই রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের জেরে মুম্বইয়ের একটি হাসপাতালে ৪, ৬ ও ১২ বছর বয়সী তিনটি শিশুর চোখ অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। প্রথম দুই শিশুর শরীরে ডায়াবেটিসের সমস্যা না থাকলেও তৃতীয়জনের ছিল। ১৬ বছর বয়সী একজন রোগী করোনা থেকে সুস্থ হওয়ার পর ডায়াবেটিসে আক্রান্ত হয়। চিকিৎসকদের মতে, সেই রোগীটির পেটের একটি অংশে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা গিয়েছিল। ফর্টিস হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সিনিয়র পরামর্শদাতা চিকিৎসক জেসাল শেঠ বলেন, ‘করোনার দ্বিতীয় তরঙ্গে আক্রান্ত দুটি মেয়েকে দেখেছিলাম। তারা দুজনেই ডায়াবেটিসে আক্রান্ত ছিল। তাদের মধ্যে ১৪ বছর বয়সী একটি মেয়ে আমাদের কাছে আসে যার ৪৮ ঘণ্টার মধ্যে একটি চোখ কালো হয়ে গিয়েছিল। তার নাকের চারধারেও সংক্রমণ দেখা যায়। তবে সেটি তার মস্তিষ্কে সংক্রমণ ঘটায়নি। দীর্ঘ ছয় মাস যাবৎ তার শুশ্রূষা করার পরও সে তার চোখ হারিয়ে ফেলে।’

তিনি বলেন, ‘এক মাস আগে পর্যন্ত ১৬ বছর বয়সী রোগী করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠে কিন্তু তার ডায়াবেটিস ছিল না। একমাস আগে পর্যন্ত সে সুস্থই ছিল। কিন্তু হঠাৎ ডায়াবেটিসের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে। তার অন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অ্যানজিওগ্রাফি করে দেখা যায় ব্ল্যাক ফাঙ্গাস তার পেটের রক্তনালিতে সংক্রমণ ঘটিয়েছে।’ অন্য দুই শিশু যারা করোনায় আক্রান্ত ছিল তাদের মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারা ডায়াবেটিসে আক্রান্ত ছিল না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago