খবর লাইভ : সন্দেহজনকভাবে এক চিনা নাগরিককে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আটক করল বিএসএফ। তার কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ও পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পরে মালদার কালিয়াচক থানার পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রাজ্য পুলিশের গোয়েন্দারা।
বিএসএফ সূত্রে খবর, সন্দেহজনকভাবে ওই চিনা নাগরিককে ঘোরাফেরা করতে দেখা যায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় বিএসএফ জাওয়ানদের বিষয়টি জানান। এরপর ওই চিনা নাগরিককে আটক করে বিএসএফ। খবর দেওয়া হয় পুলিশকেও। ওই সন্দেহভাজন ব্যক্তিকে মূলত মালদার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার মিরিক সুলতানপুরে ঘুরতে দেখা যায় বৃহস্পতিবার সকালে। এরপর এই নাগরিককে কালিয়াচক থানার হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে একটা ল্যাপটপ, তিনটে মোবাইল ও পাসপোর্ট পাওয়া গেছে। তাকে বিএসএফের কর্তা ও রাজ্য পুলিশের গোয়ান্দা শাখার কর্তারা জেরা শুরু করেছেন।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি চিন থেকে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল। কোনওভাবে ভারতে প্রবেশ করে ফেলেছে। যদিও বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। মালদার মিরিক সুলতানপুর এলাকাটি জালনোটের করিডোর হিসাবে পরিচিত। অতীতে এই করিডোর দিয়ে নানা অপরাধমূলক কাজের ঘটনা ঘটেছে। ফলে গোয়ান্দা কর্তাদের অনুমান, ওই চিনা নাগরিকের মিরিক সুলতানপুরে সন্দেহজনকভাবে ঘোরার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। চলছে তারই খোঁজ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…