Categories: State

রাজ্যে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার

খবর লাইভ : বরাবরই কৃষক দরদী তিনি। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, কৃষকদের জমি রক্ষা আন্দোলনে সবার আগে সামিল হয়েছিলেন। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের প্রচারেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পরেই কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুন করবেন। বৃহস্পতিবার সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কৃষকবন্ধু প্রকল্পের ভাতা দ্বিগুন করার বিষয়টিতে শিলমোহর দেওয়া হয়েছে। তবে যাঁদের এক একরের কম জমি রয়েছে তাঁরা বছরে পাবেন ৪ হাজার টাকা। ২০১৯ থেকেই রাজ্যের গরিব কৃষকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে চালু হয়েছিল ‘কৃষক বন্ধু’ প্রকল্প। ইতিমধ্যেই রাজ্যে ৪৭ লক্ষের বেশি কৃষক এই প্রকল্পে উপকৃত হয়েছেন। যাঁদের এক একরের উপরে জমি রয়েছে তাঁদের বছরে এককালীন ৫০০০ টাকা বিশেষ ভাতা দেওয়া হচ্ছিল। তাছাড়া প্রকল্প অনুযায়ী প্রতিটি সুবিধাভোগীকে ২ লক্ষ টাকার জীবন বীমার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রকল্পের আওতায় থাকা কোনও কৃষকের দুর্ঘটনায় মৃত্যু হলে তাঁর পরিবারকে পূর্ণ বীমার টাকা দেওয়া হবে।
কার্যত কেন্দ্রের পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের এক অঘোষিত লড়াইও চলছিল। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের প্রচারে কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা। তাঁর ঘোষণার পরে কৃষকদের ভোট পেতে মরিয়া হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য বরাদ্দ পিএম কিষাণ সম্মান নিধির ভাতার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে। তবে বাংলার কৃষকরা মুখ্যমন্ত্রীর ঘোষণার উপরেই যে ভরসা রেখেছিলেন, ভোটের ফলাফলেই তা স্পষ্ট।
বুধবারই নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রাকেশ টিকায়েত সহ কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত নেতাদের এক প্রতিনিধি দল। ওই বৈঠকের পরেই কৃষকদের পাশে থাকার কথা ফের একবার জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর ২৪ ঘণ্টার মধ্যেই কৃষকবন্ধু প্রকল্পের ভাতা একলাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়ে মমতা বুঝিয়ে দিলেন তিনি সত্যিই কৃষক দরদী। রাজ্য সরকারের ঘোষণায় খুশি রাজ্যের কৃষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এদিন কৃষকদের আর্থিক সাহায্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফের মোদি সরকারের উপরে পরোক্ষে চাপ বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার পিএম কিষাণ সম্মান নিধির ভাতার পরিমাণও যাতে বাড়ানো হয় সেই দাবি জানানোর পথে হাঁটতে পারেন মমতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago