খবর লাইভ : একটি নয়, দুটি নয় তিন-তিনটি নিম্নচাপের হাত ধরেই বাংলায় বর্ষার পদার্পণ। আর এই নিম্নচাপের জেরেই আজ-কাল ও পরশু বাংলাজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আবহাওয়াবিদরা বলছেন, তিনটির মধ্যে দুটি নিম্নচাপ অক্ষরেখা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা সিকিম-উত্তরবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত হয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে ভর করে বঙ্গে ইতিমধ্যেই ঢুকছে জলীয় বাষ্প।
এর জেরে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার কিছু এলাকায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া ও হুগলির কিছু অংশে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, নদিয়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি ও কলকাতার একাধিক জায়গায়। পাশাপাশি রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…