খবর লাইভ : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে বিজেপি। একুশেই বাংলার ক্ষমতায় আসছে গেরুয়া শিবির, এমনটা ধরে নিয়েই কোনও কৃপণতা করতে দেখা যায়নি। কিন্তু বিরাট ব্যবধানে হারার পর এবার খরচে রাশ টানতে চাইছে বঙ্গ বিজেপি। আর সে কারণেই হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ের মোট চারটি তলার মধ্যে তিনটি তলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি ভোটের মুখে শুরু হওয়া কল সেন্টারও বন্ধ করে দেওয়া হচ্ছে।
প্রায় আড়াই লক্ষ টাকা ভাড়া নির্বাচনী কার্যালয়ের। বিধানসভা ভোটে পরাজয়ের পর দলের প্রধান নির্বাচনী কার্যালয় কার্যত ফাঁকা মাঠ। নেই কোনও ব্যস্ততা। চারটে তলা ভাড়া নেওয়া হেস্টিংসের ঝাঁ চকচকে কার্যালয় এখন কার্যত বোঝা হয়ে দাঁড়িয়েছে বঙ্গ বিজেপির কাছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, শুধুমাত্র আট তলাটি রেখে দেওয়া হবে। বাকি তিনটি তলা ছেড়ে দেওয়া হবে। কল সেন্টার থাকবে না। দলের মূল রাজনৈতিক কাজকর্ম কি আবার পরিচালিত হবে সেই মুরলীধর সেন লেনের কার্যালয় থেকেই? এমনই প্রশ্ন উঠতে শুরু হয়েছে দলের অন্দরে। ওই কার্যালয়ে থাকাকালীনই গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করেছিল গেরুয়া শিবির।
২০১৬-র বিধানসভা ও ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ও দলের কাজকর্ম পরিচালিত হয়েছিল ৬ নম্বর মুরলীধর সেন লেনের বিজেপি রাজ্য দফতর থেকে। সেখানে যেমন রাজ্য সভাপতি থেকে সাধারণ সম্পাদক ও পদাধিকারীদের জন্য ঘর রয়েছে, তেমনই রয়েছে সাংবাদিক সম্মেলন করার জায়গা। কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনের মুখে হেস্টিংসে একটি ১০ তলা বাড়ির চারটি তলা ভাড়া নিয়েছিল বিজেপি। পাঁচ তলায় মিডিয়া সেন্টার ও আইটি সেন্টার, সাত তলায় বিশাল কল সেন্টার, আট ও ন’তলায় নেতাকর্মী সমর্থকদের জন্য বিশাল বসার জায়গা। রয়েছে আলাদা আলাদা ঘরও। বিরাট এই অফিসের খরচ বহন করতে আর চাইছে না বিজেপি। তাই বাজেট কাটছাঁটের এই সিদ্ধান্ত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…