খবর লাইভ : রাজ্যে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। আজ রাজ্যে আসতে চলেছে প্রায় ৮ লক্ষ ভ্যাকসিনের ডোজ। তারমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে বেশ কিছু ভ্যাকসিনের ডোজ। আজই দিনের শুরুতে এসে পৌঁছয় আড়াই লক্ষ ভ্যাকসিনের ডোজ। আরও বেশ কিছু ডোজ আসার কথা রয়েছে। রাজ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডোজগুলি আনানো হয়েছে।
আজ রাজ্যে একই দিনেই আসছে ৭ লক্ষ ৮৭ হাজার ৩৪০ ডোজ ভ্যাকসিনের ডোজ। বুধবার ভোরেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ২ লক্ষ ৬৬ হাজার ৭৯০ কোভ্যাকসিনের ডোজ। রাজ্য সরকারই এই সমস্ত ভ্যাকসিন কিনেছে। কোভ্যাকসিনের কিছু ডোজ পৌঁছনোর কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রের তরফে পাঠানো হবে আরও কিছু ডোজ। রাজ্যে আসবে ৫ লক্ষ ২০ হাজার ৫৫ কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ। বুধবার বিকেলেই ভ্যাকসিনের ডোজগুলি পৌঁছনোর কথা রয়েছে।
উল্লেখ্য, রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা হলেও কমেছে। ৪২ দিনে পর সংক্রমণ নেমে ১০ হাজারের নীচে হয়েছে। মঙ্গলবার মৃত্যু হয়েছে ১৩৭ জন করোনা রোগীর।
রাজ্যের দুই অন্যতম সংক্রমিত জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমণ বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এর থেকেই স্পষ্ট হয়েছে লকডাউনের সুফল।
তবে সংক্রমণের হারের ‘ডাউনফল’ শুরু হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট করে জানাতে পারছেন না স্বাস্থ্য অধিকর্তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…