খবর লাইভ : মুখে অস্বীকার করলেও, এবার প্রকাশ্যে এল একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, সাগর ধনকরকে কুস্তিগীর সুশীল কুমার ও তাঁর সঙ্গীরা বেদম মারছে। ওই ভিডিয়োটি খুনে অভিযুক্তদের মধ্যেই একজন করছিল। তারপরেও কুস্তিগীরের সাফাই, তিনি খুনে সামিল নন শুধুমাত্র ভয় দেখিয়েছিলেন। এই ঘটনায় গ্রেফতার ৭ জনের মধ্যে ৪ জনই কুখ্যাত গ্যাংস্টারের হয়ে নিয়মিত কাজ করে বলে পুলিশ সূত্রে খবর।
দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার অফিসারেরা নিয়মিত সুশীল কুমার ও তাঁর সঙ্গী অজয় বক্করওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু সুশীল বার বার একই দাবি করছেন, জুনিয়ার সাগর ধনকরকে ইচ্ছাকৃত ভাবে খুন করা হয়নি। তাঁকে ও তাঁর সহযোগীদের শুধুমাত্র ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। এরপরই সুশীল কুমার-সহ বাকি ধৃতদের ওই ভিডিয়ো ক্লিপটি দেখানো হয়। যেখানে সাগরকে হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। ওই ভিডিয়োটির একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছে সাগর। হকি স্টিক হাতে তাকে ঘিরে ধরে মারতে উদ্যম সুশীলকুমার ও বাকিরা।
অন্যদিকে, এই ঘটনায় আরও এক কুস্তিগীর রোহিতকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রোহিত সুশীল কুমারের ঘনিষ্ঠ বন্ধু বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার দিন তিনিও ছাত্রসাল স্টেডিয়ামে ছিলেন। তবে গ্যাংস্টারদের সঙ্গে কুস্তিগীরদের কী ধরনের সম্পর্ক ছিল তা জানতে চাইছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…