Categories: State

আজ কলাইকুণ্ডায় মুখোমুখি মোদি-মমতা

খবর লাইভ : ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী। আজ বাংলা ও ওড়িশায় যশে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শনে আসছেন নরেন্দ্র মোদি। ওড়িশার ভদ্রক ও বালেশ্বরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি। ফিরে এসে কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, যশে ক্ষয়ক্ষতির হিসেবের পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে দুই নেতা নেত্রীর মধ্যে আলোচনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী বাংলায় পা রাখার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী আজ সকাল থেকে দুই ২৪ পরগনা জেলা আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনে বেরোবেন।

বিধানসভা ভোটের পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আম্ফান এর পর একই ভাবে মোদি আকাশপথে দুই ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন। তারপর জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেবার অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে কপ্টারে সওয়ার হয়েছিলেন মুখ্যমন্ত্রী ও। এবার সেই রকম টা না হলেও দীর্ঘদিন পর ফের দুই নেতা নেত্রী মুখোমুখি বৈঠক করবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago