খবর লাইভ : স্থিতিশীল রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে অক্সিজেন সাপোর্ট এর মাত্রা সামান্য বাড়ানো হয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বুধবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
বুদ্ধদেবের শরীরে সাইটোকাইনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রেমডিসিভির সহ করোনা চিকিৎসার বিভিন্ন ওষুধ তাঁকে দেওয়া হয়েছে। নতুন করে তাঁর শরীরে সাইটোকাইনের বৃদ্ধি হয় নি। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। রক্তচাপ ও প্রস্রাব স্বাভাবিক রয়েছে। তবে এখনও বাইপ্যাপের মাধ্যমে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গত দুদিন বুদ্ধদেব কিছুটা আছন্ন অবস্থায় ছিলেন। সেই আচ্ছন্নতাও কিছুটা কেটেছে বলে হাসপাতাল সূত্রে খবর।
প্রাক্তন মুখ্যমন্ত্রী স্থিতিশীল থাকলেও ৭ সদস্য নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা সারাক্ষণ তাঁকে মনিটরিং করছেন। বুদ্ধদেব সিওপিডি-র ক্রনিক রোগী হওয়ার কারণে ডাক্তাররা বাড়তি সর্তকতা অবলম্বন করছেন। বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য উডল্যান্ডসে চিকিৎসাধীন। তিনিও ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…