খবর লাইভ : উত্তরপ্রদেশের উন্নাও জেলার বাঙ্গারমৌ গ্ৰামে ১৮ বছরের এক মুসলিম সব্জি বিক্রেতাকে প্রকাশ্যেই রাস্তার উপর পিটিয়ে মেরে ফেলল পুলিশ। ওই সব্জি বিক্রেতাকে লকডাউন নিয়ম ভঙ্গ করার অজুহাতে পেটানো শুরু করে পুলিশ । অভিযোগ, একজন কনেষ্টবল ও একজন হোমগার্ড মিলে নির্মমভাবে লাঠি দিয়ে মারধর করে তাঁকে। পরে থানায় ধরে নিয়ে গিয়ে সেখানেও নির্দয়ভাবে প্রহার করে অন্য পুলিশের সামনেই। অবস্থা খারাপ হলে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অন্য হাসপাতালে রেফার করে দেন। পরে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
নিহত সব্জি বিক্রেতা মুহাম্মদ ফয়সাল হুসেনের বাড়ির লোক জানান, প্রতিদিনের মতো গাড়িতে করে সকাল সকাল সব্জি বিক্রি করতে বেরিয়েছিলেন ফয়সল। পুলিশের পেটানোর খবর পেয়ে তাঁরা ছুটে যান ঘটনাস্থলে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় ওই ফয়সলের। তাঁর শরীরে ও মাথায় একাধিক ক্ষত দেখা রয়েছে। যা দেখে অনেকেই মনে করছেন, অত্যন্ত নির্দয়ভাবে পেটানো হয়েছে ফয়সলকে।
স্থানীয় থানা জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর এফআইআর দায়ের করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিজয় চৌধুরি নামে এক পুলিশকর্মীকে। আর বরখাস্ত করা হয়েছে হোম গার্ড সত্যপ্রকাশকে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই সব্জি বিক্রেতার হত্যার খবর ছড়িয়ে পড়লে লকডাউন অমান্য করে মানুষ জড়ো হয় থানার সামনে। লখনউ রোড বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট হন। স্থানীয় মানুষদের বক্তব্য, এই ঘটনা উত্তরপ্রদেশ পুলিশের চরম সাম্প্রদায়িক বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। লকডাউনের অজুহাতে এক নিরীহ গরীব নাবালক সব্জি বিক্রেতার উপর নির্মম নির্যাতন চালিয়েছে তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…