খবর লাইভ : করোনার প্রকোপে বিধ্বস্ত অর্থনীতি। এই অবস্থায় সাধারণ মানুষ ছুটে বেড়াচ্ছে কাজ বাঁচাতে। সড়ক পরবহণ বন্ধ। যাও বা স্টাফ স্পেশালে কেউ কেউ উঠে কাজ চালানোর চেষ্টা করতেন, তাতেও চড়ার অধিকার গেল আম আদমির।
রাজ্যের অনুরোধে রেল স্বাস্থ্যকর্মীদের ওই ট্রেনে ওঠার অধিকার আছে। অন্যদের তাতে অনুমতি নেই। এইজন্য ধরপাকড় শুরু করেছে রেল। গত ৩ দিনে শিয়ালদা স্টেশনে ওই ট্রেনে সফর করার জন্য ৫৩ জনকে গ্রেফতার করেছে আরপিএফ। ওই ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠা আইনগতভাবে নিষিদ্ধ।ফলে তা আরও কড়া হাতে দমন করা হবে।
শিয়ালদা আরপিএফের সিনিয়র কমাড্যান্ট এ ইব্রাহিম শরিফ জানান, লকডাউন পরিস্থিতি। রেলের মেল, এক্সপ্রেস, মালগাড়ি, পার্সেল স্পেশাল চলছে। তা চালাতে রেলকর্মীদের কাজের জায়গায় পৌঁছতে ওই ট্রেন। সেই ট্রেনে স্বাস্থ্যকর্মী ছাড়া আর কেউ চড়তে পারবেন না। ফলে অন্য সাধারণের জন্য আরপিএফ বেআইনি প্রবেশকারী হিসাবে রেল আইনে ১৪৭ ধারায় গ্রেফতার করেছে।
স্বাস্থ্যকর্মী ছাড়া যাঁরা সফর করবেন, তাঁরা বিনা টিকিটের যাত্রী। লোকালের টিকিট বিক্রি বন্ধ। মান্থলি টিকিটও ট্রেন বন্ধের দিন কার্যকর না। ট্রেন চলাচল শুরু হলে, ফের তা পুনর্নবীকরণ হবে। ফলে মান্থলি দেখালেও তাঁরা কার্যত বিনা টিকিটেই সফর করছেন। এটা রেল আইনে অপরাধ বলে মন্তব্য রেল কর্তৃপক্ষের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…