বিধায়কের নির্দেশ অমান্য করে লকডাউনেও চলছে বেআইনি কাজ

খবর লাইভ : বিধায়কের নির্দেশ অমান্য করেই লকডাউনে চলছে রমরমিয়ে বেআইনি কাজ। হ‍ুগলির হরিপালের পাঁটরা এলাকায় দিনের বেলাতেই প্রশাসনের চোখে ধ‍ুলো দিয়ে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে। কিন্ত‍ু প্রশাসন নীরব দর্শক থাকায় এলাকাবাসীরা প্রশ্ন ত‍ুলতে শ‍ুর‍ু করেছেন।

ভোট চলাকালীন পাঁটরায় বেআইনিভাবে মাটি খাদান চালানোর অভিযোগ উঠেছিল স্থানীয় কয়েকজন দ‍ুষ্কৃতীর বির‍ুদ্ধে। বেআইনি কাজ বন্ধ করতে তখন তৎপর হয়েছিলেন হরিপালের তৎকালীন বিধায়ক তথা বর্তমানে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না। ওই ঘটনায় বাব‍ু, ভোলা সহ কয়েকজনকে গ্রেফতারও করেছিল হরিপাল থানা। কিন্ত‍ু জেল থেকে ছাড়া পাওয়ার পর সম্প্রতি ফের বেআইনি কাজ শ‍ুর‍ু করেছে ওই দ‍ুষ্কৃতীরা। লকডাউনের মধ্যেও তারা বেআইনিভাবে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে। যা নিয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ। তাঁরা বিভিন্ন জায়গায় অভিযোগও জানিয়েছেন। যদিও প্রশাসন এখনও সেভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে এলাকাবাসীদের দাবি। তবে ভোটে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পরই ডঃ করবী মান্না ওই সমস্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তব‍ু তাঁর কথা অমান্য করেই পাঁটরা এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মাটি কাটার কাজ। ওই দ‍ুষ্কৃতীদের মধ্যে অবশ্য একজন দাবি করেছে, সুকুর আলি নামে স্থানীয় এক তৃণম‍ূল কর্মীকে মোটা টাকা দিয়ে তারা এই কাজ করছে। স‍ুকুরের মাধ্যমে সেই টাকা অন্যান্য নেতাদের কাছে পৌঁছেছে। যদিও স‍ুকুর তাঁর বির‍ুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago