খবর লাইভ : কিছুদিন পরেই হুগলি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই বেশ কয়েকটি জায়গায় পুলিশকে ধোঁকা দিয়ে বেআইনি কাজের অভিযোগ উঠেছে। যা নিয়ে ইতিমধ্যেই নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জমা পড়েছে।
কিছুদিন আগে পুরশুড়া থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় বেআইনিভাবে লোটো ও সাট্টার কারবার চলার অভিযোগ উঠেছিল। যা নিয়ে সরব হয়ে ওই এলাকার লোকজন মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ পাঠিয়েছিলেন। তার ভিত্তিতে প্রশাসন ওই বেআইনি কাজ বন্ধ করে দেয়। বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের নতুন করে সামন্ত রোড, চিলাডাঙ্গির বারাসাত এলাকায় বেআইনি সাট্টা ও লোটোর কারবার চলছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। ফের তাঁরা নতুন করে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ পাঠিয়েছেন।
এব্যাপারে পুরশুড়া থানার ওসি শুভজিৎ দে-কে বিষয়টি জানানো হলে তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে চণ্ডীতলা থানার বিশ্বেশ্বর তলা এলাকায় পুকুরের ওপর বেআইনি নির্মাণের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জমা পড়েছে।
পাশাপাশি বেআইনি মাটি কাটার বিরুদ্ধেও একটি অভিযোগ জমা পড়েছে নবান্নে। জাঙ্গিপাড়া থানা এলাকার আঁইয়া পাওয়ার হাউসের কাছে বেআইনিভাবে মাটি কেটে ভরাট করার অভিযোগ উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…