Categories: State

মহামারী পরিস্থিতিতে নারদ কাণ্ডে ঝাঁপিয়েছে সিবিআই, বিপদ দেখছে বিজেপি

খবর লাইভ : করোনা আবহে সিবিআই তৎপরতা। ৬ বছর আগের পুরোনো একটি মামলার হেস্তনেস্ত করতে ‘আদাজল’ খেয়ে নেমেছে তারা। যা নিয়ে সমাজের বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা। নাগরিকদের এই ক্ষোভ দেখে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গ বিজেপি।

একদিকে করোনার দাপট। অন্যদিকে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুস্থ থাকা। বিপদ মুক্ত থাকা। এই অবস্থায় সিবিআই কবর খুঁড়ে বের করেছে ৬ বছরের পুরনো একটি মামলাকে। যাকে মোটেও ভালো চোখে দেখছে না বঙ্গবাসী। রাজ্যের পদ্ম শিবিরের প্রথম সারির এক নেতার কথায়, করোনার আতঙ্কে সাধারণ মানুষ জেরবার। তার মধ্যে আবার ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এই অবস্থায় মানুষ দেখছে, রাজ্যের যে মন্ত্রীরা সংক্রমণ মোকাবিলা করবেন তাঁদের সিবিআই জেলে আটকে রাখছে। যতই আমরা বলি এর সঙ্গে বিজেপির যোগ নেই। কিন্তু মানুষ তো বোকা নয়!

গেরুয়া শিবির সূত্রে খবর, এসব নিয়ে তাঁরা কথাও বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। কেন্দ্রীয় নেতৃত্বরা অবশ্য এই নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁদের বক্তব্য, এখন কোনও ভোট নেই। তাই কে কী ভাবল, তাতে কিছু যায় আসে না। বরং এই পরিস্থিতিতে দরকার দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করা। ভোটের সময় যে সমস্ত কর্মীরা আহত কিংবা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা যদি দেখেন নারদ কাণ্ডে এই গতি তাহলে খুশি হবেন দলের কর্মীরা। এক্ষেত্রে অবশ্য রাজ্য নেতৃত্বের পাল্টা যুক্তি, মানুষকে বাদ দিয়ে রাজনীতি হয় না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago