Categories: State

জল্পনার অবসান, ভবানীপুর থেকেই প্রার্থী হচ্ছেন মমতা!

খবর লাইভ : সব জল্পনার অবসান। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই ফের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর তৃণমূল সূত্রে। এই আসনের বর্তমান বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনই বিধানসভা ভবনে গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক হিসাবে পদত্যাগপত্র দেন তিনি। তবে তিনি এখনও আগামী ৬ মাস রাজ্যের কৃষিমন্ত্রী থাকতে পারবেন। এবার ওই আসনে যে উপনির্বাচন হবে সেখানে তৃণমূল থেকে প্রার্থী হচ্ছেন মমতা। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জিতেই তিনি বিধায়ক হয়েছিলেন। কিন্তু এবারে সেই ভবানীপুর ছেড়ে তিনি গিয়েছিলেন নন্দীগ্রামে। সেখানে অবশ্য বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান। এবারে ফের তিনি ফিরছেন ভবানীপুর কেন্দ্রেই।
নিয়মানুসারে যিনি বিধায়ক নন তিনি মন্ত্রী হলে তাঁকে ৬ মাসের মধ্যে রাজ্যের কোনও একটি আসনে জয়ী হয়ে বিধায়ক হতে হবে। নাহলে তাঁকে পদত্যাগ করতে হবে। ২০১৬ সালে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বিধায়ক হিসাবে নির্বাচিত হলেও একুশের ভোটযুদ্ধে তিনি প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রাম থেকে। কিন্তু সেখানে হারলেও সেই ফলাফলের পরেও অবশ্য মুখ্যমন্ত্রী পদে মমতার তৃতীয়বারের জন্য দায়িত্বগ্রহণ করা নিয়ে কোনও সমস্যা হয়নি।
ভবানীপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক এদিন বিধানসভায় গিয়ে বিধায়ক হিসাবে পদত্যাগ করেন। এর জেরেই ওই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই নির্বাচনেই প্রার্থী হচ্ছেন মমতা। সেই সঙ্গে শোভনদেবকে পাঠানো হচ্ছে রাজ্যসভায়। বর্তমানে রাজ্যসভায় ২টি আসন ফাঁকা আছে যা নির্বাচনের আগে দীনেশ ত্রিবেদী ইস্তফা দিয়ে শূণ্য করেছেন। সেটি ছাড়াও শূণ্য হতে চলেছে মানস ভুঁইয়ার আসনটিও। কারণ তিনি এখন রাজ্যের বিধায়ক ও মন্ত্রী। এই দুই আসনেই শীঘ্রই নির্বাচন হবে। সেই দুটির মধ্যে যে কোনও একটি আসনে প্রার্থী হচ্ছেন শোভনদেব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago