খবর লাইভ: গেরুয়া শিবিরের বেশকিছু বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা নিলেন না। এই সংখ্যাটা প্রায় ১৫ জন বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।
কারা কারা নিলেন না কেন্দ্রের নিরাপত্তা? ওই তালিকায় নাম রয়েছে দিনহাটা থেকে জয়ী নিশীথ প্রামাণিকের। শান্তিপুর থেকে জয়ী জগন্নাথ সরকার। এঁরা দুজনেই বিজেপি বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তাঁরা দুজনেই বর্তমানে সাংসদ। ওই পদেই তাঁরা থাকতে চান। তাই রাজ্য বিধানসভায় বর্তমানে বিজেপি বিধায়ক সংখ্যা ৭৫ জন। অনেক বিধায়ক নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী প্রত্যাখ্যান করেছেন।
এপ্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘যাঁদের নিরাপত্তা দরকার তাঁরা আবেদন করেছিলেন। কিন্তু অনেকে আছেন তাঁরা আবেদন করেননি। সেই সংখ্যাটা প্রায় ১৫ জন। সেই তালিকায় রয়েছেন চন্দনা বাউরি। দিলীপের কথায়, অনেকের সিকিউরিটি নিলে তাঁদের রাখার জায়গা নেই বাড়িতে। সাধারণ পরিবার থেকে এসেছেন অনেক বিধায়ক। এছাড়া যেখানে সন্ত্রাস নেই সেই এলাকার বিধায়করা সিকিউরিটি নেননি। কোচবিহার থেকে নির্বাচিত বিধায়করা সিকিউরিটি নিয়েছেন। কারণ ওখানে সন্ত্রাসের পরিবেশ রয়েছে। অর্থাৎ যাঁদের উপর হামলার আশঙ্কা রয়েছে, যাঁদের বিধানসভা এলাকায় সন্ত্রাস হিংসা হয়েছে তাঁরাই কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েছেন বলে দাবি করেন রাজ্য বিজেপি সভাপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…