Categories: State

সিবিআইয়ের নিশানায় কি এবার সৌগত- কাকলিরা?

খবর লাইভ : সোমবার গ্রেফতার হয়েছেন রাজ্যের চার হেভিওয়েট নেতা। তাঁরা হলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম সুব্রত ও মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র। এছাড়াও গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। এঁরা ছাড়াও নারদ স্টিং অপারেশনে দেখা গিয়েছিল আরও বহু তৃণমূল কংগ্রেস নেতার মুখ। তাঁদের মধ্যে রয়েছেন চার সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। সিবিআই সূত্রের খবর, এবার এই চার হেভিওয়েটকেও গ্রেফতার করতে কোমর কষে নামছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় আধিকারিকরা।
সূত্রের খবর, ইতিমধ্যেই চার সাংসদকে তলব করে গ্রেফতারির প্রক্রিয়া শুরু করেছেন তাঁরা। কবে তৃণমূলের চার সাংসদকে গ্রেফতার করা হবে? সেই প্রশ্নের জবাবে অবশ্য উত্তর এসেছে এক লাইনের, ‘নির্ধারিত সময় এলেই সব জানতে পারবেন।’ সিবিআই সূত্রে আরও খবর, বর্তমানে সংস্থার শীর্ষ পদে রয়েছেন প্রবীণ কুমার সিনহা। ১৯৮৮ ব্যাচের গুজরাত ক্যাডারের এই আইপিএস বিজেপির কট্টর সমর্থক হিসেবেই পরিচিত। গত ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস ঋষিকুমার শুক্লা অধিকর্তার পদ থেকে অবসর নেওয়ার পরে নতুন কাউকে ওই পদে না বসিয়ে আনা হয় প্রবীণ কুমার সিনহাকে। এতে বিরোধীরা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তোলেন।
সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি সরব হন সৌগত ও কাকলি। সূত্রের খবর, সেই ‘প্রতিশোধ’ তুলতে সিবিআইকে ব্যবহার করা হতে পারে। আর প্রসূন ও অপরূপার ক্ষেত্রে কেন তোড়জোড়? সৌগত ও কাকলিকে গ্রেফতার করা হলে যেন ঘাসফুল শিবির কোনও অভিযোগ করতে না পারেন, সেই কথা ভেবেই এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বিজেপির ক্ষেত্রে বলির পাঁঠা করা হতে পারে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাকে। আপাতত মানুষের বিরূপ প্রতিক্রিয়া এড়াতেই শঙ্কুদেবকে বলির পাঁঠা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago