খবর লাইভ : নিজের দলই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে পারে। এমনই আশঙ্কা করছেন যোগীরাজ্যের সীতাপুর জেলার বিজেপি বিধায়ক রাকেশ রাঠৌর৷ আর সেটা হতে পারে মিডিয়ার সামনে বেশি কথা বলার দরুন৷
এই বিজেপি বিধায়কের বিস্ফোরক স্বীকারোক্তি, তাঁর মতো বিধায়কের কোনও মূল্য দলে নেই৷ এরপর আবার যদি মিডিয়ার সামনে বেশি কথা বলি তবে আমার দল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে৷ এভাবে ঘুরিয়ে কার্যত দলকেই তিনি বিঁধেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷ উত্তরপ্রদেশ হোক বা কেন্দ্র, সব জায়গাতেই যে বিজেপি স্বৈরতান্ত্রিক পথ ধরেছে, সেটা স্পষ্ট তাঁর কথায়৷ সেখানে কারও ব্যক্তিগত মতামত নেই৷ মুখ খুলতেই ভয় পাচ্ছেন পদ্ম বিধায়ক৷ বিধায়করা সরকারের প্রতিনিধি কি না এ প্রশ্ন জিজ্ঞাসা করে হলে তিনি জানান, বিধায়করা নিজেদের মনের কথা বলতে পারে নাকি? এর আগে রাঠৌর খবরের শিরোনামে এসেছিলেন মোদির হাততালি ও থালা বাজিয়ে করোনা ভাইরাস তাড়ানোর সমালোচনা করে৷ একটি ভিডিওতে তাঁকে বলতে দেখা গিয়েছিল, হাততালি দিয়ে করোনা ভাইরাস দূর হয়? বোকামির সব রেকর্ড ভেঙে দিচ্ছে! এবার ফের বেফাঁস মন্তব্য করলেন তিনি৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…