খবর লাইভ : করোনার কোপে এবার কমতে চলেছে শহরের লাইফ লাইন মেট্রো। বৃহস্পতিবার থেকে সপ্তাহের কাজের দিনগুলিতে আপ-ডাউন মিলিয়ে ২৩৮টির বদলে ২১৬টি ট্রেন চলবে। এমনই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে আপডাউন মিলিয়ে ১৪৯টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ৭টা ২০- র বদলে সাড়ে ৭টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। রাতের শেষে ট্রেন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে ৮টা ৫৮ মিনিটের বদলে ৮টা ৪৮ মিনিটে ছাড়বে। কমানো হবে শনিবারের ট্রেন সংখ্যাও। এত দিন শনিবার আপ ডাউন মিলিয়ে দিনে ২১৮ টি ট্রেন চলত। এই শনিবার থেকে মোট ২১৬ টি ট্রেন চালানো হবে। একইভাবে রবিবারও ১০০ টির বদলে ৯৮ টি করে ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…