খবর লাইভ : ভোটের ফল বেরোতেই একের পর এক অশান্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত বিজেপি কর্মীরা। এই পরিস্থিতিতে আজ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
ভোটের ফল বেরোনোর পর থেকেই রাজ্যজুড়ে হিংসা অব্যাহত। ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পদ্ম শিবিরের দাবি, ফল প্রকাশের পর এখনও পর্যন্ত ৯ জন দলীয় কর্মীকে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন গেরুয়া শিবির। নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্যে আসছেন নাড্ডা। দলীয় সূত্রে খবর, বেলা ২টো থেকে ৩টেয় প্রথমে তিনি যাবেন সোনারপুরে। এদিন বেলা ১২টা নাগাদ রাজ্যে আসার কথা তাঁর। থাকবেন বুধবার পর্যন্ত। এর পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠকও হতে পারে। পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে, তাকে কীভাবে প্রতিহত করা যায় তা নিয়েও রাজ্য নেতাদের সঙ্গে কথা বলতে পারেন নাড্ডা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…