Categories: State

হাইভোল্টেজ নন্দীগ্রামে ১ হাজারেরও বেশি ভোটারের আস্থা নোটায়

খবর লাইভ : না মমতা, না শুভেন্দু আর না মীনাক্ষী। প্রার্থী হিসেবে এঁদের কাউকেই পছন্দ নয় তাঁদের। কিন্তু তাই বলে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন না? প্রবল গরমকে উপেক্ষা করেও তাই ভোট কেন্দ্রে ঢুকে ইভিএমে টিপে দিয়েছেন নোটার বোতাম। রাজ্যের অন্য কোনও বিধানসভা কেন্দ্র নয়। খোদ নন্দীগ্রামে পড়েছে নোটায় ভোট। আর সেই ভোটের সংখ্যা নেহাতভ কম নয়।
রবিবার ভোট গণনার পর দেখা যায় নন্দীগ্রাম বিধানসভায় মোট ভোটের মধ্যে ১ হাজার ৮৯টি ভোট পড়েছে নোটাতে। হাইভোল্টেজ এই কেন্দ্রে সবমিলিয়ে ভোট গোনা হয়েছে দু লাখ ২৬ হাজার ৩৬১টি। শতাংশ হিসেবে মোট ভোটের ০.৪৮ % নোটাতে ভোট পড়েছে। রবিবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটি তথ্য প্রকাশ করা হয়। তাতে দেখা যায় প্রথম রাউন্ডে গণনাতেই ৮০জন নোটায় ভোট দিয়েছেন। ১৪ নম্বর রাউন্ডে গিয়ে দেখা যায় সেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে নোটাতে।
এমনিতেই ওই কেন্দ্রে শুভেন্দু অধিকারী জিততেই মমতা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ করেছেন। হ‍ুঁশিয়ারি দিয়েছেন আদালতে যাওয়ারও। কিন্তু এসবের মধ্যে প্রশ্ন উঠছে, এতগুলো ভোট নোটাতে চলে যাওয়ার বিষয়টি।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago