Categories: State

করোনার কাঁটায় কি আটকাবে পুরভোট?

খবর লাইভ : বিধানসভা ভোট শেষ। এবার পালা পুরসভা ভোটের। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। যা ভাবাচ্ছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কর্তাদের। আগামিকাল তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিতে হবে রাজ্যকেই।
রাজ্যে কলকাতাসহ ১১২টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে। সেখানে প্রশাসক বা প্রশাসক মন্ডলী বসানো হয়েছিল। এর একটা বড় অংশের মেয়াদ শেষ হয়েছে দু’বছর আগে। তাই একসঙ্গে পুরভোট হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ রাজ্য সরকার উত্তর ২৪ পরগনার ছটি পুরসভাকে নিয়ে পুরনিগম বানানোর প্রক্রিয়া শুরু করে। বালি পুরসভাকে যুক্ত করা হয় হাওড়া পুরনিগমের সঙ্গে। যদিও রাজনৈতিক কারণে রাজ্য সরকার আবার সিদ্ধান্ত নেয় বালি পুরসভাকে ফিরিয়ে দেওয়ার।
এখনই পুরভোট হলে ১১২টিতেই হবে নাকি ১০৫ টি পুরসভায় হবে তার সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। কোভিড পরিস্থিতিতে ভোট করার জন্য মাদ্রাজ হাইকোর্টের তিরস্কারের কথা ভাবাচ্ছে নির্বাচন কমিশন ও রাজ্যকে। তবে নির্বাচিত পুর বোর্ড না থাকায় সংক্রমনের মোকাবিলায় পুরসভাগুলির কাজ করতে সমস্যা হচ্ছে। যেমন কলকাতা পুরসভা। পুর ও নগর উন্নয়ন সচিব খলিল আহমেদ পুর প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন। পুরসভা ভোট না হওয়ার জন্য মেয়াদ উত্তীর্ণ কাউন্সিলরদের কো-অর্ডিনেটর নিয়োগ করে পুরসভার কাজ চলছে। ফলে সমস্যা বাড়ছে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago