খবর লাইভ : প্রথা ভেঙে ভোটের ফলাফলের আগেই ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বিজেপির ভয়, প্রলোভনে পা দেবেন না।’ কালীঘাটের বৈঠকে বার্তা তূণমূল সুপ্রিমোর।
সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তাঁর দলই। এব্যাপারে নিশ্চিত মমতা। ফল প্রকাশের আগেই এদিন প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক করেন নেত্রী। কালীঘাটে তিনি এদিন বলেন, ফলের প্রাথমিক প্রবনতা দেখে এজেন্টরা যেন প্রভাবিত না হন। কখনও গণনায় পিছিয়ে পড়লে, কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। বিজেপির ভয়, প্রলোভনে পা দেবেন না। বৈঠকে বার্তা তূণমূল সুপ্রিমোর। গণনাতে পিছিয়ে পড়লেও এজেন্টরা যেন হতাশ না হন, এমন বার্তাও দিয়েছেন নেত্রী।
কথা ছিল শনিবার দুপুরে ভার্চুয়াল বৈঠকের। কিন্তু দলীয় প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠকের দিন বদল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজই দুপুরেই এই বৈঠক সারেন তিনি। পাশাপাশি জয়ী প্রার্থীরা যাতে কোনও কিছুর প্রলোভনে পা না দেন সেই পরামর্শও দেন তৃণমূল নেত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…