খবর লাইভ : রাজ্যে বাড়ছে অক্সিজেনের চাহিদা। এই মুহূর্তে সেই চাহিদা মেটাতে ৫৫ টি নতুন অক্সিজেন প্লান্ট দ্রুতগতিতে তৈরি করতে চায় রাজ্য সরকার। আর সে কারণেই শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দেওয়া হল। এই দিন এই চিঠিতে এই ৫৫টি অক্সিজেন প্লান্ট দ্রুত গতিতে তৈরির জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য রাজ্যে অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদা। সেই কথা মাথায় রেখে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে ৯০টি নতুন অক্সিজেন তৈরির জন্য চিঠি দিয়েছিল। সম্প্রতি তার মধ্যে ৫৫টি অনুমোদন কেন্দ্র থেকে মিলেছে। কলকাতা এবং জেলা মিলে এই ৫৫টি অক্সিজেন প্লান্ট তৈরি হবে। ইতিমধ্যেই কোথায় কোথায় এই সেগুলি তৈরি হবে তাই নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব। এরপর যুদ্ধকালীন তৎপরতায় এই অক্সিজেন প্ল্যান্টগুলোকে তৈরির জন্য উদ্যোগ নেওয়া হল।
নবান্ন সূত্রে খবর, জনস্বাস্থ্য কারিগরি দফতরের মাধ্যমেই এই পঞ্চান্নটি প্লান্ট তৈরি হবে। যাতে রাজ্যের বেশি সংখ্যক মানুষ এর থেকে উপকার পায় সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে এবং দ্রুত গতিতে এই কাজ শেষ করার জন্য অনুরোধ এদিনের চিঠিতে করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…