খবর লাইভ : কাল থেকে শুরু হচ্ছে করোনার টিকাকরণ পর্যায়ের তৃতীয় ধাপ। কত দাম পড়তে পারে? কি বলছে স্বাস্থ্য ভবন?
১ মে এর পরেও করোনা টিকার দ্বিতীয় ডোজ আপাতত পুরনো নিয়মেই চলবে সরকারি এবং বেসরকারি হাসপাতালে। সরকারিতে বিনামূল্যে এবং বেসরকারিতে সার্ভিস চার্জ ধরে ২৫০ টাকায় মিলবে টিকা। তবে ১৮-৪৪ বয়সীদের জন্য এই নিয়ম অবশ্য ভিন্ন। সরকারি ক্ষেত্রে তাদের টাকা না লাগলেও, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে টিকা কিনতে হবে বর্ধিত নতুন দামে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কিছুদিন পরে হয়তো ৪৫ বছরের ঊর্ধ্বদের জন্য আর পুরনো দাম থাকবে না।
দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজও পাওয়া যাবে সরকারি ও বেসরকারি কেন্দ্র থেকে। বেসরকারি কেন্দ্রের দ্বিতীয় ডোজ আপাতত পুরনো দামে মিললেও প্রথম ডোজের জন্য সব বয়সের প্রাপককেই নতুন দাম দিতে হবে। নতুন দাম মানে? কোভিশিল্ডের জন্য প্রতি ডোজ ৩০০ অথবা ৬০০ টাকা, কো-ভ্যাকসিনের জন্য ১২০০ টাকা। এর সঙ্গে যোগ হবে বেসরকারি হাসপাতালের ১০০-২০০ টাকার সার্ভিস চার্জ। বাংলায় ৫ মে থেকে সব প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ শুরু হচ্ছে। যদিও আজই ফুরোচ্ছে দ্বিতীয় দফা টিকাকরণের মেয়াদ। শনিবার দেশজুড়ে চালু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ। এবার রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালকে সরাসরি প্রস্তুতকারক সংস্থা থেকে টিকা কিনতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই কারণে টিকা প্রাপ্তি ও তার দাম ঘিরে উঠছে একগুচ্ছ প্রশ্ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…