খবর লাইভ : দীর্ঘক্ষণ ঘুরেছিলেন অক্সিজেনের জন্য, কিন্তু পাননি। শেষ পর্যন্ত প্রাণবায়ুর অভাবে মূত্যু হল শ্রুতি সাহা নামে এক মহিলার মায়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানী শহর দিল্লিতে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত দিল্লি। অক্সিজেনের অভাব তো রয়েছেই। সঙ্গে হাসপাতালে বেডের অভাব। এরফলে অনেকেই বাধ্য হচ্ছেন ঘরেই নিজেদের আক্রান্ত স্বজনকে সারিয়ে তোলার। করোনা আক্রান্ত হয়েছিলেন শ্রুতি সাহা নামে এক মহিলার মাও। অক্সিজেনের জন্য অপেক্ষা করছিলেন রিফিলিং প্লান্টের বাইরে। হাঁটু মুড়ে বসে অঝোরে কান্না। যদি তাতে একটু অক্সিজেন মেলে। কিন্তু পুলিশ ও নিরাপত্তারক্ষীদের একটাই কথা, ‘অপেক্ষা করুন’।
কিছুক্ষণ পরই শ্রুতির কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে শ্রুতিকে জানানো হয়, সব শেষ। মা আর নেই। আশেপাশের লোকেরা বহু চেষ্টা করেন তাঁকে সামলানোর। কিন্তু মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শ্রুতি। কাঁদতে কাঁদতে তিনি জানান, বাড়ি থেকে রাত ২টোয় বেড়িয়েছিলাম। দিল্লিতে কোথাও অক্সিজেন নেই। অবশেষে এখানে আসি একটু অক্সিজেনের আশায়। তাঁদের আমি বলেওছিলাম, মায়ের অবস্থা ভালো নয়। কিন্তু শেষ পর্যন্ত মিলল না একটু অক্সিজেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…