Categories: State

প্রচন্ড শ্বাসকষ্ট থাকলেই রোগী ভর্তি নিতে বাধ্য হাসপাতাল, কঠোর নির্দেশিকা রাজ্যের

খবর লাইভ : করোনার রিপোর্ট থাক বা না থাক। প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে কোনও রোগী হাসপাতালে এলে তাঁকে ভর্তি নিতেই হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত? বহু রোগীর আত্মীয়ের অভিযোগ, করোনার রিপোর্ট না থাকলে বেশিরভাগ হাসপাতাল রোগী ফিরিয়ে দিচ্ছে। কোভিড পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় অনেক সময় বিনা চিকিৎসায় মরতে হচ্ছে রোগীকে। সেইজন্যই স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকা।
কী বলা হয়েছে নির্দেশিকায়? রোগীর কাছে করোনার রিপোর্ট নাও থাকতে পারে। এমনকি রিপোর্ট নেগেটিভও হতে পারে। সেক্ষেত্রে এধরনের রোগীকে হাসপাতালে নির্দিষ্ট সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করতে হবে। ভর্তির পর রোগীর করোনা পরীক্ষা করতে হবে। এমন রোগীকে কোনও মতেই ফেরানো যাবে না। অন্য কোনও হাসপাতালে ব্যবস্থা না হওয়া পর্যন্ত, তাঁকে স্থানান্তর করা যাবে না। নির্দেশ মানা না হলে ওই হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago