খবর লাইভ : ”ভোট মিটলেই শীতলকুচি কাণ্ডের তদন্ত হবে। দোষীদের ছেড়ে কথা বলা হবে না। ন্যায়বিচার পাবে মূতদের পরিবার। প্ররোচনায় পা দেবেন না। যতদূর যেতে হয়, যাব।” মাথাভাঙায় নিহতদের স্মরণসভাতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।ওই স্মরণসভায় যোগ দেন নিহত বিজেপি সমর্থক আনন্দ বর্মনের দাদুও।
৭২ ঘণ্টা কাটতেই শীতলকুচিকাণ্ডে স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দীপ্ত কন্ঠে তাঁর আশ্বাস, ”ছোট ছোট ছেলেরা মারা গিয়েছে। দেখলাম একজনের স্ত্রী গর্ভবতী। একজনের বাচ্চা একেবারে শিশু। আমি মনে করি এই ঘটনার বিচার হওয়ার প্রয়োজন। যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা আমরা করবই। প্রকৃত দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে। ভোট মিটলেই শীতলকুচি কাণ্ডের তদন্ত হবে। দোষীদের ছেড়ে কথা বলা হবে না।” তাঁকে দেখে এ দিন কান্নায় ভেঙে পড়েন নিহতের শোকগ্রস্থ আত্মীয় পরিজনরা।
বিজেপির অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল শুধুমাত্র ৪জন নিহতের কথাই বলছে। আনন্দ বর্মনের মূত্যু নিয়ে নীরব। সেই অভিযোগকে নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেখা করলেন আনন্দ বর্মনের পরিবারের লোকের সঙ্গেও। তৃণমূল নেত্রী বলেন, ”রাজবংশী ভাই মারা গিয়েছে। আমি বললে আমাকে ইসি হয়ত আবার নোটিশ ধরাবে। তা দিক তাও বলছি। ভোট মিটলেই শহিদ বেদি হবে।” পাশাপাশি জানালেন, ”রাজ্য সরকারের সাহায্য পাবে ৫টি পরিবারই। মৃত্যুর বিকল্প অর্থ হয় না। তবে নিহতদের পরিবারকে রাজ্য সরকার সাহায্য করবে। রাজনৈতিক হত্যাকাণ্ডে অন্য যারা নিহত হয়েছে তাদেরও সাহায্য করা হবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…