Categories: State

বঙ্গে পা দিয়েই মমতা-মোদিকে নিশানা রাহুলের

খবর লাইভ : চার দফা শেষ। ১৭ তারিখ রাজ্যে পঞ্চম দফার ভোট। তার আগে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধি। উত্তর দিনাজপুরে গোয়ালপোখরের সভায় তৃণমূল-বিজেপিকে এক বন্ধনী ফেলে আক্রমণ শানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাঁর দাবি, নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য কখনও টিএমসিমুক্ত ভারতের কথা বলেননি মোদি। পাশাপাশি, অতীতে বিজেপি-র সঙ্গে জোটের কথা মনে করিয়ে দিয়েও মমতার অস্বস্তি বাড়ানোর চেষ্টা করেছেন কংগ্রেস নেতা৷
এ দিন তাঁর অভিযোগ, উত্তর প্রদেশের মতো বাংলাতেও বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি৷ তা হলে বাংলায় আগুন জ্বলবে৷ কংগ্রেস নেতা বলেন, ‘নরেন্দ্র, অমিত শাহদের কিছু হবে না৷ আগুন লাগলে এখানে লাগবে৷ নরেন্দ্র মোদি, অমিত শাহ পুড়বেন না, ওনাদের নিরাপত্তা আছে৷ বাংলা জ্বলবে৷ বাংলার মা বোনেরা পুড়বে৷” রাহুল গান্ধির অভিযোগ, বাংলার মতো অসম, তামিলনাড়ুতেও একই ভাবে হিংসা আর ঘৃনা ছড়াচ্ছে বিজেপি৷
এরপরই মমতাকে আক্রমণ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তিনি বলেন, রাজ্যের মানুষ কাজের খোঁজে বাইরে যান৷ এখানে কাজ নেই৷ না মোদিজি দেয়, না মমতাজি দেয়৷ আর যেটুকু মেলে, তার জন্য আগে কাটমানি দিতে হয়৷ বাংলাই প্রথম রাজ্য যেখানে রোজগারের জন্য আগে টাকা দিতে হয়৷ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান৷ বলছে ভোটের সময় খেলা হবে৷ এখানে রাস্তা, কলেজ বিশ্ববিদ্যালয় কে করবে? নাটক চলছে৷’ তৃণমূল নেত্রীর অতীত স্মরণ করিয়ে এ দিন সনিয়া তনয় বলেন, ‘আমরা বিজেপির সঙ্গে কখনও সমঝোতা করিনি। মমতাজি করেছেন। মমতাজির কাছে এটা শুধু রাজনৈতিক লড়াই। আমরা মরে গেলেও ওদের পাশে দাঁড়াব না। সে কারণে নরেন্দ্র মোদি কংগ্রেসমুক্ত ভারতের কথা বলেছেন। টিএমসিমুক্ত ভারতের কথা কখনও বলেননি।’

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago