খবর লাইভ : বঙ্গভোটে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে হঠাৎ সব নজর গিয়ে পড়েছে কোচবিহারের শীতলকুচিতে ৷ চতুর্থ দফার ভোটে শীতলকুচির জোরপাটকি গ্রামে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন চার জন ৷ তারপর থেকেই চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা ৷ বিজেপির তরফে অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছিলেন ভোটারদের৷ ঘিরে ধরার কথা বলছিলেন কেন্দ্রীয় বাহিনীকে ৷ আর তাতেই এই ধরনের ঘটনা ৷ নির্বাচন কমিশনও ব্যবস্থা নেয় ৷ ২৪ ঘণ্টার জন্য বাতিল করা হয় মমতার নির্বাচনী প্রচার ৷ গতকালই কমিশনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা ৷ আর এরই প্রতিবাদে এদিন দুপুর ১২ টা থেকে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী ৷
বিরোধী নেত্রী যখন ছিলেন মমতা, সেই সময়ও যখনই তিনি রাস্তায় নেমেছেন, ধর্নায় বসেছেন, প্রত্যেকবারই তাঁর পাশে দাড়িয়েছেন বুদ্ধিজীবীরদের একটা বড় অংশ৷ ক্ষমতায় আসার পরেও তার অন্যথা হয়নি ৷ নির্বাচনের উত্তাপের মধ্যেই একমনে যখন ছবি আঁকতে ব্যস্ত নেত্রী, তখন তাঁর সমর্থনে ধর্নামঞ্চের আশেপাশে দেখা মিলল কবীর সুমন থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী সহ একঝাঁক বুদ্ধিজীবীর ৷
মাঝে বিভিন্ন ইস্যুতে মমতার সঙ্গে দূরত্ব বেড়েছিল প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমনের ৷ কিন্তু তারপর সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে ৷ সম্প্রতি মমতার জন্য গানও বেঁধেছেন কবীর সুমন ৷ আজ মমতার সমর্থনে এসে আবারও সেই পুরানো কথাগুলিকেই স্মরণ করালেন তিনি ৷ বললেন, ‘মমতা তাঁর কাজ ঠিকই করছেন ৷ কোনও অন্যায় তিনি করেননি ৷ এর থেকে ঢের বাজে বাজে কথা অনেকে বলেছেন ৷ আমি প্রাণপণে চাই নির্বাচন কমিশনরে সুমতি ফিরুক ৷’
শীতলকুচির ঘটনায় ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, নির্বাচন কমিশন যা করেছে তা গণতন্ত্রের লজ্জা । পরে অবশ্য বিজেপির কয়েকজনকেও নোটিশ পাঠিয়েছে কমিশন । নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী । এদিন হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন হরনাথ ৷
অভিনেতা ভরত কল জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে তিনি সব সময় সমর্থন করে এসেছেন । আগামী দিনেও মুখ্যমন্ত্রীকে তিনি সমর্থন করবেন । নির্বাচন কমিশনের ভূমিকারও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি । কমিশনের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছেন গায়ক সৌমিত্র রায়ও ৷ মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারিতে ক্ষোভপ্রকাশ করলেও বিজেপির বেশ কিছু নেতার বিরুদ্ধে কমিশন যে ব্যবস্থা নিতে শুরু করেছে, তাতে খুশি সৌমিত্র ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…