খবর লাইভ : কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করলেন রাজ্যের দুই বিশেষ পর্যবেক্ষক। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বারাসতে এক বৈঠকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক ও বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে বলেন, ‘আপনারা এসেছেন স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য, কোনও রকম ভাবেই নিজে থেকে ঝামেলায় জড়াবেন না । নিজেদেরকে সতর্ক রাখুন ভোটের জন্য যে সমস্ত নির্দেশ আপনাদের দেওয়া হয়েছে সেই দায়িত্বে আপনারা অবিচল থাকুন ।’
শীতলকুচির ঘটনায় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চাওয়ায় বিবেক দুবে তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন যে, শীতলকুচি কাণ্ডে গুলি চালানো ছাড়া কোনও উপায় ছিল না । কেন্দ্রীয় বাহিনীর কাছে আগামী দিনে নির্বাচনে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে ।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ধরনের মন্তব্যে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল পর্যবেক্ষকরা , অন্যদিকে শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীরও পাশে দাঁড়ালেন তাঁরা ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…