Categories: State

ধর্নাতে মমতার সঙ্গী রং-তুলি

খবর লাইভ : নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা, প্রতিবাদে একাই ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি ধর্না প্রত্যাহার করেন। আজ তাঁর ৩টি জনসভার কথা ছিল। কমিশনের নিষেধাজ্ঞার জেরে, তাতে কোপ পড়ে। নিষেধাজ্ঞার মেয়াদ রাত ৮টায় উঠছে। তারপর রাত ৮টা ৫ মিনিটে বারাসতে সভা করবেন নেত্রী। এরপর ৯টা নাগাদ নির্বাচনী প্রচারে বিধাননগর যাবেন মমতা। আগামিকাল কোচবিহারে যাওয়ার কথা তৃণমূল নেত্রীর। সেখানে সকাল ১০টা থেকে সভা শুরু হবে।
নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে ধর্নায় বসেন মমতা। ১২টায় গান্ধি মূর্তির সামনে ধর্নায় বসার কথা ছিল তাঁর। কিন্তু এদিন সাড়ে ১১টায় ধর্নায় বসেন তিনি। সেখানে না ছিল কোনও দলীয় পতাকা, আর না কোনও দলের নেতাকর্মী। একেবারে একাই ধরনায় বসেন তিনি।সঙ্গী শুধু রং-তুলি আর ক্যানভাস বোর্ড। ছিল ২টি ছোট টেবিল। ধর্নায় বসার জন্য সেনাবাহিনীর অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, তাই ত্রিপলের ছাউনির নীচে হুইলচেয়ারে একাই ধর্না শুরু করেন মমতা৷ ধর্নায় বসার কিছুক্ষণ পরই বের করতে থাকেন আঁকার সরঞ্জাম। একটি নয়, একাধিক ছবি আঁকেন তিনি।
মাঝে মধ্যে অবশ্য তাঁকে ফোনেও কথা বলতে দেখা গিয়েছে। বেশ কিছুক্ষণ পর ছবি আঁকা শেষ করে, তা দেখান সংবাদমাধ্যমকে। ছবি আঁকতে বড্ড ভালোবাসেন তৃণমূল নেত্রী। অল্প সময়ের ব্যবধানে ছবি আঁকা, তাঁর কাছে বাঁ হাতের কাজ। তাই আজও ধর্নায় আসার আগে, রং-তুলি, ক্যানভাস আনতে ভোলেননি জননেত্রী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago