খবর লাইভ : বিজেপি ক্ষমতায় এলে ছ’মাসের মধ্যে পাহাড়ে পঞ্চায়েত ভোটের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিঙে তিনি বলেন, এখানে পঞ্চায়েত ভোট হয়েছে? এবার জম্মু ও কাশ্মীরে পঞ্চায়েত ভোট হয়েছে। সেখানে ১৯৪৭ সাল থেকে পঞ্চায়েত ভোট হতো না। তবে ৩৭০ ধারা বিলোপের পর ভোট হয়েছে।
পাহাড়ে তিনি এদিন বলেন, দেশের জন্য আত্মত্যাগকারীদের তালিকার প্রথমে গোর্খা জওয়ানরা থাকবেন। কমিউনিস্টরা পাহাড়ে আগুন লাগায়। তাতে ১২০০ গোর্খার বুকে গুলি মারা হয়। এর পাশাপাশি মোদি সেনাপতি পাহাড়বাসীকে দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি। ৬ মাসের মধ্যে সবাই পাট্টা পাবেন। চা বাগানের মজদুরদের বেতন ৩৫০টাকা করা হবে। দার্জিলিঙে যে পানীয় জলের সংকট আছে, তা মেটানো হবে।
শাহ আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। জোর দেওয়া হবে পর্যটনে। প্রতিটি বাড়িতে হোম স্টে-র ব্যবস্থা করা হবে। গোর্খা ও নেপালিদের সম্মানের জন্য বিজেপি লড়বে। প্রসার ভারতী, দূরদর্শনে আলাদা চ্যানেল খুলে শিক্ষা ও মনোরঞ্জনের ব্যবস্থা করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…