Categories: State

কালই শীতলকুচি কাণ্ডে আহতদের সঙ্গে দেখা করবেন মমতা

খবর লাইভ : শীতলকুচিকাণ্ডের পরই সেখানে যেতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচন কমিশন জানায়, ৭২ ঘণ্টা রাজনৈতিক নেতা-নেত্রীরা প্রবেশ করতে পারবে না সেখানে। সেই নির্দেশকে সম্মান জানিয়ে সফরসূচি বাতিল করেন তৃণমূল নেত্রী। যদিও স্বজনহারাদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন। সেই সঙ্গে কথা দিয়েছিলেন, নিষেধাজ্ঞা উঠলেই সেখানে পৌঁছে যাবেন তিনি। আগামিকাল উঠছে সেই নিষেধাজ্ঞা। বুধবার সকালে মাথাভাঙায় পা রাখছেন তৃণমূল সুপ্রিমো।
১০ এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচিতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন গ্রামবাসী। আহতরা চিকিৎসাধীন মাথাভাঙা সাব ডিভিশন হাসপাতালে। সেই আহত মানুষদের দেখতেই বুধবার সকালে মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মৃতদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
রাজনৈতিক মহলের ব্যাখা, মমতা আসলে এর মাধ্যমে একটা অন্য বার্তা দিতে চাইছেন। তা হল, রাজ্যের মানুষের জন্য তিনি সবরকম সংঘাতে যেতে রাজি। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশনও হয়, তবে সেক্ষেত্রেও তিনি পিছপা হবেন না। মঙ্গলবার একাকি ধরনায় বসেন। তারপর বুধবার আহতদের সঙ্গে শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন। সেখানে গিয়ে নেত্রী কী বার্তা দেন, সেদিকে নজর বাংলার।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago