খবর লাইভ : দ্বিতীয় ইনিংসে আরও মারণ প্রকোপ নিয়ে দেশে ফিরে এসেছে কোভিড নাইনটিনের সেকেন্ড ওয়েভ। আর তাই আগাম সতর্কতা হিসেবে আজ থেকে সল্টলেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত প্রফিডেন্ট ফান্ড গ্রাহক পেনশনভোগীদের দফতরে ঢুকতে দেওয়া হবে না। এই পর্বের সমস্ত কর্মী সদস্য ওপেন ভোগীদের অনলাইন পরিষেবা যত বেশি সম্ভব ব্যবহারের আর্জি জানিয়েছেন কলকাতা EPFO এর আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার নব্যেন্দু রায়।
এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়তে চলেছে দেশের অর্থনৈতিক মেরুদণ্ডের ওপর। দেশজুড়ে পণ্য চলাচল, গণপরিবহনের শ্রমিক কর্মীদের যাতায়াতে নিয়ন্ত্রণ, অফিস কলকারখানায় কর্মীসংখ্যা হাজিরায় বিধিনিষেধের নেতিবাচক প্রভাব পড়েছে পণ্য পরিষেবা উৎপাদনে। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। এর জন্য সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। সংক্রমনের রাশ টানতে ফের লকডাউন হলে সত্যিই কি তার ভার সামলানো সম্ভব? নাকি লকডাউন ছাড়াই বেড়ি লাগানো যাবে সংক্রমণ? উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…