Categories: National

কৌশল বদলে ফেলেছে মাওবাদীরা, ভোলবদলে চিন্তায় নিরাপত্তা বাহিনী

খবর লাইভ : মাওবাদীদের খপ্পর থেকে জওয়ান মানহাসের মুক্তি, নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। গোটা ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কর্তা তথা ছত্রিশগড় পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আধিকারিকরা মাওবাদীদের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন পেয়েছে। এমনটাই খবর সূত্রের।
কী সেই বদল? সরকারি সূত্রের দাবি, ছত্রিশগড়ের বিস্তীর্ণ অংশে মাওবাদীরা বেশ ভালো আচরণ করছে গ্রামবাসীদের সঙ্গে। আগে তাদের স্লোগান ছিল, বন্দুকের নলই ক্ষমতার উৎস। এখন সেই নীতি থেকে সরে এসেছে তারা। তাতে লাভ? গোয়েন্দাদের দাবি নীতি বদলে মাওবাদীরা যেভাবে স্থানীয়দের প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, তাতে গ্রামবাসীরাও বিপদে-আপদে মাওবাদীদের পাশে দাঁড়াচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, রাজ্য পুলিশের হাতে ধৃত ছত্রিশগড়ের গ্রামবাসী কুঞ্জম সুককার এর মুক্তি আদায় করা হয়েছে জওয়ান মানহাজের মুক্তির বিনিময়ে। যদিও এই বন্দি বিনিময়ের কথা স্বীকার করা হয়নি প্রশাসনের তরফে। এর পাশাপাশি মাওবাদীদের কোনও রকম আর্থিক দাবি মিটানো হয়েছে কিনা, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছে বাহিনী।
গ্রামবাসীদের সঙ্গে চিরকাল ভালো ব্যবহার করে আসছে মাওবাদীরা। জঙ্গল বা পাহাড়ে আত্মগোপনের সময় তাদের খাবার পৌঁছে দেন গ্রামবাসীদের একাংশ। ছত্রিশগড়, মহারাষ্ট্র ও ঝাড়খন্ডে মাওবাদী দমন অভিযানে নেমে যখন কোনও একটি এলাকার গ্রামবাসীদের থেকে মাওবাদীদের সম্পর্কে তথ্য নেয়, তখন অনেক সময় দেখা যায় গ্রামবাসীরা মাওবাদীদের প্রতি বিশেষ সহানুভূতিশীল। তাদের অনেক তথ্যই গ্রহণ করছে গ্রামবাসীরা। ভয় কিংবা ভালোবাসায় শান্তিপ্রিয় গ্রামবাসীদের এই নীতি বোঝেন সরকারি আধিকারিকরাও। ফলে একসময় যারা মনে করত বন্দুকই শেষ কথা, মোদি সরকারের দ্বিতীয় দফায় তাদের এই ভোলবদলে রীতিমতো চিন্তায় নিরাপত্তা বাহিনী।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago