খবর লাইভ : ভোট চলাকালীনও বালি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত। হাওড়া- হুগলি সীমানার উদয়নারায়ণপুরের কাছে বকপোঁতায় অবাধে চলছে বালিপাচার। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে দিনে দুপুরে বালি চুরি হওয়ায়, নদীর নব্যতা যেমন কমছে, তেমনি বাড়ছে বন্যার আশঙ্কা। এমনই মনে করছেন স্থানীয়রা।
মূলত বকপোঁতা এলাকাটি হুগলির শেষ সীমানায় পড়ে। হুগলি থেকে হাওড়ার উদয়নারায়ণপুর যাওয়ার জন্য একটি ব্রিজও রয়েছে ওই এলাকায়। কিন্তু ব্রিজের তলাতেই শুরু হয়েছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। দামোদর থেকে বালি তুলে মোটা অর্থের বিনিময়ে পাচার চলছে, দাবি স্থানীয়দের। অভিযোগ, প্রশাসনকে এবিষয়ে জানালেও কোনও সুরাহা না হওয়ায় নির্বাচন কমিশন ও নবান্নে চিঠি দিতে বাধ্য হয়েছেন এলাকাবাসীরা।
এ বিষয়ে জাঙ্গিপাড়ার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সুব্রত সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও ওই এলাকার বালি মাফিয়া বলে পরিচিত কাশীনাথ পাত্র বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, ‘ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক, পুলিশ ও প্রশাসনকে ‘সন্তুষ্ট’ রেখেই এই কাজ করা হচ্ছে। প্রশাসন বা পুলিশ যদি সঙ্গে না থাকত, তাহলে কি এই কাজ করতে পারতাম?’ এলাকাবাসীদের দাবি, তাঁরা স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। যার জেরে দামোদরের বাঁধের মাটি ও বালি কেটে সাফ করে দিচ্ছে বালি মাফিয়ারা। এভাবে চলতে থাকলে বন্যা হওয়ার আশঙ্কা তো থাকছেই, পাশাপাশি জমি গতিপথ পরিবর্তন করায় চাষাবাদে প্রভাব ফেলছে। এই ভাবে দিনের পর দিন চলতে থাকলে, বড়সড় বিপদ শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন স্থানীয়রা। এই অবস্থায় কীভাবে বিপদ মুক্তি ঘটবে, কে হবেন উদ্ধারকারী তা জানতে উদগ্রীব এলাকাবাসীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…