খবর লাইভ : ভোটের ডিউটিতে এসে নাবালিকার শ্লীলতহানি। অভিযোগ এক সেনা জওয়ানের বিরুদ্ধে। তারকেশ্বরের রামনগর এলাকার ঘটনা। অভিযুক্ত জওয়ানকে জুতাপেটা করে স্থানীয়রা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।
১৬৮ নং বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে ৮জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। সোমবার রাত আটটা নাগাদ ওই নাবালিকা বন্ধুর বাড়ি যাচ্ছিলেন বই আনতে। অভিযোগ সেই সময়ই তার ওপর চড়াও হয় জওয়ান। ফাঁকা রাস্তায় নাবালিকার মুখ চেপে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত জওয়ান। এমনকি টাকা দেওয়ার লোভ দেখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
নাবালিকা চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। অভিযুক্তকে জুতো পেটা করেন তারা। খবর পেয়ে সেখানে আসেন তারকেশ্বর থানার পুলিশ। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…