খবর লাইভ : তৃতীয় দফা ভোটের আগে উলুবেড়িয়া উত্তরের স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার চারটি ইভিএম ও ভিভিপ্যাট। অভিযোগ, নির্দিষ্ট কেন্দ্রে বুথের দায়িত্বপ্রাপ্ত অফিসার সেগুলো বুথে না পৌঁছে ওই নেতার বাড়িতে রেখে যান সেক্টর অফিসার। এর জেরে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। অভিযুক্ত সেক্টর অফিসার তপন কুমার সরকারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।
ঠিক কী হয়েছে ঘটনাটি? গতকাল রাতে উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত তুলসীবেরিয়ার গাতাইত পাড়াতে এক তৃণমূল নেতার বাড়িতে চারটি ইভিএম ও ভিভি প্যাট নিয়ে আসা হয়। খবর পৌছতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বিডিও এবং সেক্টর অফিসার। পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এই ঘটনায় সেক্টর অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন। তলব করা হয়েছে রিপোর্ট। পাশাপাশি জানানো হয়েছে, ওই চারটি ইভিএম রিজার্ভ ছিল। অন্যদিকে সেক্টর অফিসার নিজের দোষ স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সোমবার মধ্যরাতের পর বিডিও অফিসে গিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় বাহিনী জায়গা দখল করেছিল। দরজা বন্ধ করে ঘুমোচ্ছিলেন তাঁরা। ক্লান্ত বোধ করাতে সেক্টর অফিসারকে তাঁর দুই সহযোগী জানান, তাঁদের চেনাশোনা এক ব্যক্তির বাড়ি সামনেই। সেখানে বিশ্রাম নেওয়ার কথা বলা হয়। কিন্তু তিনি জানতেন না সেটা তৃণমূল নেতার বাড়ি। গাড়িতে ইভিএম রাখলে সমস্যা হতে পারত। তাই বাড়িতে সেগুলি নিয়ে গিয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…