খবর লাইভ : তৃণমূল প্রার্থী সুজাতা খাঁকে বাঁশ নিয়ে তাড়া। ধান খেত দিয়ে একপ্রকার পালিয়ে প্রাণ বাঁচান আরামবাগের ঘাসফুল প্রার্থী। বিজেপির হয়ে ছাপ্পাভোট ভোট করানোর অভিযোগ তোলেন সুজাতা। এরপর ২৬৩ নং বুথে যেতেই উত্তেজনা চরমে পৌঁছয়। বাঁশ হাতে বিজেপির লোকজন তেড়ে যান তাঁর দিকে।
ভোট শুরু হওয়ার পর থেকে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুজাতা। এমনকী বাহিনীকে শাসাতেও দেখা যায় তাঁকে। ২৬৩ নং বুথে যেতেই উত্তেজনা চরমে পৌঁছয়। গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। পাল্টা চিৎকার করতে থাকেন সুজাতাও। এরপরই গ্রামবাসীরা বাঁশ নিয়ে তেড়ে যান তাঁর দিকে। চার থেকে পাঁচজন স্থানীয় বাঁশ হাতে সুজাতাকে মারতে যান।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রামের বাড়ি বাড়ি ঢুকে শাসাচ্ছিলেন সুজাতা। এমনকী ভাতের হাঁড়িতে লাথিও মারেন তিনি। বাধা দেওয়ায় এক মহিলাকে মেরে হাতও ভেঙে দেন প্রার্থী। সুজাতার ওপর হামলার এই ঘটনায় কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…